প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০২:২৮:১৬
প্রজন্ম ডেস্ক: আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ৪ জুন পালিত হলেও এখন থেকে প্রতি বছর ২১ মে দিবসটি উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।
তারিখ পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে আসছে। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ—ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামও একই দিনে দিবসটি পালন করে।
এ কারণে আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব, বাস চলাচল বন্ধ
আওয়ামী লীগ জাইমা রহমানকে নিয়ে এমন নোংরা ছবি বানিয়েছে যা অত্যন্ত কষ্টদায়ক:মাহমুদা মিতু
সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে দুদক
অন্তর্বর্তী সরকারে, বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিল
অভয়নগরে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল
বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী